ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তের দাবি বিরোধী দলের রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাউজানে চাঁদা দাবি করে হত্যার হুমকি, অভিযোগ থানায় ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হলেন মওরিসিও পচেত্তিনো বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ টেকনাফের শাহপরীর দ্বীপমুখী সড়ক: প্রকৃতির অপরূপ আয়োজন কিশোর গ্যাং ও মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই উত্তরা এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের নৌবাহিনীর

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তের দাবি বিরোধী দলের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ সম্মেলন করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে সরকারের সদিচ্ছা আছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার তিনি কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, এর পরদিন রাতে তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আব্দুল্লাহ আল আমিন বলেন, বাড়িটিকে পরিত্যক্ত উল্লেখ করা এবং অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলার বিষয়টি উদ্বেগের। তিনি বলেন, ঘটনার পেছনে নাশকতা রয়েছে কি না, বিশেষ করে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে কি না, সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু বলেন, তাঁরা পরিদর্শনে এসে বাড়িটিতে বসবাসের বিভিন্ন আলামত দেখেছেন। সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের চিহ্ন এবং শিশুদের পড়াশোনার বইপত্র রয়েছে। তাঁর দাবি, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন, অথচ বাড়িটিকে পরিত্যক্ত বলা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রত্যাশিত সহমর্মিতা দেখা যায়নি। বরং ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া এবং ছাত্রলীগকে দায়মুক্ত করার চেষ্টা হচ্ছে বলে তাঁদের মনে হয়েছে।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ আবারও জানমালের নিরাপত্তাহীনতায় পড়বে, এমনটি তাঁরা ভাবেননি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি বলেন, এসব ঘটনার পরও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, তিনি এখনো মনে করেন এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। তিনি বলেন, থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে জানিয়েছিলেন। তবে তিনি দ্রুত অগ্রগতি দেখতে পাননি।

নুসরাত তাবাসসুম আরও বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বের করা উচিত, কিন্তু আলোচনা হচ্ছে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, এসব বিষয়ে। তিনি তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে সিদ্ধান্তমূলক বক্তব্য দেওয়ার সমালোচনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তের দাবি বিরোধী দলের

আপডেট সময় : ০৮:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬