ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

বিয়ের আয়োজন: ইসলামের আদর্শ ও সামাজিক চাপের মধ্যে ভারসাম্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বিয়ের আয়োজন ইসলামের আদর্শ — বিয়ে দুটি মানুষের পবিত্র বন্ধন, যা নতুন জীবনের সূচনা করে। ইসলামে বিয়েকে সহজ, সুন্দর ও মর্যাদাপূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বর্তমানে আমাদের সমাজে বিয়ের আয়োজনগুলো ক্রমেই অর্থ ও উপহারকেন্দ্রিক হয়ে উঠছে। অনেক স্থানে কনের পরিবারের কাছ থেকে অর্থ, স্বর্ণালংকার, আসবাব কিংবা দামি উপহার প্রত্যাশা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে উপহার সংগ্রহের জন্য টেবিল সাজানোর মতো আয়োজনও দেখা যাচ্ছে। এর ফলে সামাজিক মর্যাদা রক্ষার নামে অনেক পরিবারকে তাদের সামর্থ্যের বাইরে গিয়ে ব্যয় করতে হচ্ছে।

এখন প্রশ্ন উঠেছে, বিয়ের নামে এসব আয়োজন ইসলামের আদর্শের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? ইসলামে বিয়ের ক্ষেত্রে বর-কনের পারস্পরিক সম্মতি, ইজাব-কবুল, সাক্ষী এবং স্ত্রীর প্রাপ্য দেনমোহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরিয়ত নির্ধারিত দায়িত্ব ও অধিকার পালনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম সামর্থ্য অনুযায়ী ওয়ালিমার আয়োজন করতেও উৎসাহিত করে।

সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু ওবায়দা বলেন, বিয়ের ক্ষেত্রে শরিয়ত নির্ধারিত দায়িত্ব পালনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সামাজিকতা রক্ষা করতে গিয়ে অনেক সময় বর ও কনে উভয় পক্ষই প্রয়োজনের অতিরিক্ত খরচ করেন, যা অপচয়ের পর্যায়ে পড়ে। তিনি উল্লেখ করেন, ইসলাম কখনোই এমন ব্যয়কে সমর্থন করে না। আল্লাহ তাআলা মানুষের ওপর তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেননি।

মুফতি আবু ওবায়দা আরও বলেন, বিয়ের মতো একটি সহজ বিষয়কে আমরা সামাজিক প্রতিযোগিতা ও লোকদেখানো আয়োজনের মাধ্যমে কঠিন করে তুলেছি। ইসলামে বারবার অপচয় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং বিয়ের আয়োজনও করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী।

ধর্মীয় দৃষ্টিতে স্বেচ্ছায় উপহার দেওয়া এবং যৌতুকের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কোনো ধরনের দাবি, চাপ কিংবা সামাজিক বাধ্যবাধকতা ছাড়াই কেউ উপহার দিলে তা এক বিষয়। কিন্তু বিয়ের শর্ত হিসেবে কিংবা সামাজিক মর্যাদা রক্ষার অজুহাতে কনের পরিবারের কাছ থেকে অর্থ ও সামগ্রী আদায় করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিশেষ করে উপহার গ্রহণের জন্য প্রকাশ্যে টেবিল বসিয়ে উপহার সংগ্রহের আয়োজন অনেক সময় মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।

বিয়ের দাওয়াত নিয়েও সমাজে বৈষম্যের প্রবণতা দেখা যায়। অনেক ক্ষেত্রে ধনী ও প্রভাবশালী আত্মীয়স্বজনকে বেশি গুরুত্ব দেওয়া হলেও দরিদ্র ও অসচ্ছল মানুষদের উপেক্ষা করা হয়। ইসলামের শিক্ষা হলো, মানুষের সামাজিক অবস্থান কিংবা আর্থিক সামর্থ্য দিয়ে তার মর্যাদা নির্ধারণ করা যাবে না।

অযথা ব্যয়, লোকদেখানো আয়োজন এবং উপহারকেন্দ্রিক প্রতিযোগিতা শুধু পারিবারিক অর্থনীতির ওপর চাপ তৈরি করে না, বরং বিয়ের মূল উদ্দেশ্যকেও আড়াল করে দেয়। অনেক পরিবার সামাজিক প্রত্যাশা পূরণ করতে গিয়ে ঋণগ্রস্ত হচ্ছে। ফলে যে আয়োজন হওয়ার কথা আনন্দের, তা অনেকের জন্য হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ।

বিয়ে কোনো ব্যবসায়িক চুক্তি নয়, এটি ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক। তাই যৌতুকের দাবি, উপহারের নামে চাপ সৃষ্টি এবং অযথা ব্যয়ের প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসা জরুরি। বিয়ের সৌন্দর্য উপহারের টেবিলে নয়, বরং দুটি মানুষের সুন্দর দাম্পত্য জীবনের শুরুতে। কনের পরিবারের আর্থিক সামর্থ্য নয়, বরং কনের সম্মান, অধিকার ও পারস্পরিক সম্মতিই হোক বিয়ের মূল বিবেচনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

বিয়ের আয়োজন: ইসলামের আদর্শ ও সামাজিক চাপের মধ্যে ভারসাম্য

আপডেট সময় : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬