ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

৩৬ বছরের শিক্ষকতা জীবনের — দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের জন্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা রানী পালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানের উদ্যোগে আয়োজিত হরিনাম সংকীর্তন ও কার্তিক যজ্ঞ মহোৎসবের অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে গীতা রানী পালকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং তাঁকে ক্রেস্ট, শ্রীমদ্ভগবদ্গীতা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। গীতা রানী পাল তাঁর শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন।

গীতা রানী পালের শিক্ষকতা জীবন ১৯৭৮ সালে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শুরু হয়। একই বছর তিনি নাছরীন নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে তিনি অবসরোত্তর ছুটিতে যান।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেন কুমিল্লার অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী। বক্তারা বলেন, শিক্ষকতা কেবল জীবিকা নির্বাহের পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। একজন শিক্ষক তাঁর জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি প্রজন্মকে আলোকিত করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, গীতা রানী পাল শিক্ষকতা জীবনে অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ অনেককে অনুপ্রাণিত করেছে। একজন শিক্ষক অবসরে গেলেও সমাজের প্রতি তাঁর অবদান ম্লান হয় না।

তারা আশা প্রকাশ করেন, গীতা রানী পালের এই সংবর্ধনা শিক্ষকসমাজের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শিক্ষকতার মহৎ আদর্শ ও মর্যাদা তুলে ধরবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানের সভাপতি হিরালাল সাহা, সাধারণ সম্পাদক আশীষ ব্রহ্মচারী, তাপস ভৌমিক, আশীষ বিশ্বাস, অশীষ বিশ্বাস, জয়ন্ত দাস ও সুদীপ্ত সাহা প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল

আপডেট সময় : ০৯:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬