ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

ইসলামী ব্যাংকিং খাতে প্রবৃদ্ধির চিত্রে উদ্বেগজনক অবস্থা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংকিং খাতে প্রবৃদ্ধির — বাংলাদেশের ব্যাংক খাতে ইসলামী ব্যাংকিংয়ের পরিধি সম্প্রসারিত হলেও আর্থিক সূচকে প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে পড়ছে ইসলামী ব্যাংকগুলো। বিশেষ করে আমানত, বিনিয়োগ ও সম্পদ—এই তিন ক্ষেত্রেই ইসলামী ব্যাংকগুলোর প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয় ৩০ দশমিক ৬৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের মাসিক ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স পরিসংখ্যান, সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নভেম্বর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামী ও প্রচলিত ব্যাংকগুলোর বিভিন্ন আর্থিক সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫২০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, প্রচলিত ব্যাংকগুলোর আমানত একই সময়ে বেড়েছে প্রায় ১৪ দশমিক ৯৩ শতাংশ।

ইসলামী ব্যাংকিং খাতের সামগ্রিক আমানত বাড়লেও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৯২ হাজার ৮৫১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৭ শতাংশ কম। বিপরীতে, প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোগুলোর আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানতের ৮২ দশমিক ১০ শতাংশ এখনো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর। তবে এসব ব্যাংকের আমানত কমে যাওয়ায় সামগ্রিক খাতের প্রবৃদ্ধি মূলত প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এক বছরে প্রচলিত ব্যাংকের ইসলামী শাখার আমানত বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ এবং উইন্ডোর আমানত বেড়েছে ২৯ দশমিক ০১ শতাংশ।

বিনিয়োগের ক্ষেত্রেও ইসলামী ব্যাংকগুলো পিছিয়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকিং খাতের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার ৪১৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩৮ শতাংশ বেশি। অন্যদিকে, প্রচলিত ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতের মোট বিনিয়োগের ২৩ দশমিক ৮৮ শতাংশ ইসলামী ব্যাংকগুলোর। আগের বছরের একই সময়ে এ হার ছিল ২৪ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বাড়লেও সামগ্রিক ব্যাংক খাতে ইসলামী ব্যাংকগুলোর বাজার হিস্যা কমেছে।

ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগের বড় অংশ কয়েকটি খাতে কেন্দ্রীভূত। এর মধ্যে বাই-মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগের পরিমাণ মোট বিনিয়োগের ৪১ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম) পদ্ধতিতে ১৮ দশমিক ৯৮ শতাংশ এবং বাই-মুয়াজ্জালে ১৬ দশমিক ৫৯ শতাংশ বিনিয়োগ রয়েছে।

সম্পদের প্রবৃদ্ধিতেও ইসলামী ব্যাংকগুলো পিছিয়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর মোট সম্পদ দাঁড়িয়েছে ১০ লাখ ২৫ হাজার ৩৭২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। অন্যদিকে, প্রচলিত ব্যাংকগুলোর সম্পদ বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী ব্যাংকগুলোর সম্পদ বৃদ্ধির পেছনে বিনিয়োগ কার্যক্রমের সম্প্রসারণ থাকলেও তারল্য ব্যবস্থাপনা, সীমিত পরিচালন সক্ষমতা এবং আর্থিক পণ্যের বৈচিত্র্য কম থাকার মতো বিষয় প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।

প্রবাসী আয় সংগ্রহে ইসলামী ব্যাংকগুলোর অবস্থান উদ্বেগজনক। সেপ্টেম্বর মাসে এসব ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের সেপ্টেম্বরে ছিল ৮১ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া, গত আগস্টের তুলনায়ও সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে। আগস্টে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল, যা সেপ্টেম্বরে ১০ দশমিক ০৮ শতাংশ কমেছে। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ।

ফলে, দেশের মোট প্রবাসী আয়ের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর হিস্যা এক বছরে ৩০ দশমিক ৪৪ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৪৯ শতাংশে নেমেছে। গত আগস্টেও এ হিস্যা ছিল ২১ দশমিক ২৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ইসলামী ব্যাংকিং খাতের আমানত, বিনিয়োগ, সম্পদ, রপ্তানি আয় ও প্রবাসী আয় সংগ্রহে প্রচলিত ব্যাংকের তুলনায় কম প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত কমে যাওয়া এবং প্রবাসী আয় সংগ্রহে বাজার হিস্যা হারানো এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকগুলোর ব্যবস্থাপনার দুর্বলতা দূর করা, তারল্য পরিস্থিতির উন্নতি এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মান বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর সংস্কার না হলে ইসলামী ব্যাংকিং খাতের প্রতিযোগিতামূলক অবস্থান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ইসলামী ব্যাংকিং খাতে প্রবৃদ্ধির চিত্রে উদ্বেগজনক অবস্থা

আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬