ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: রিজভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আবু সাঈদ ও মুগ্ধদের — বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আহনাফসহ যারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, আদর্শ ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা লড়াই করেন, তাদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মেডিকেল কলেজ শাখা এ সভার আয়োজন করে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অপমান করা হয়েছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। কিন্তু ছাত্রসমাজ সেই অপমানের প্রতিবাদে রাজপথে নেমে আসে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়। শেষ পর্যন্ত ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন ঘটে।

রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি উল্লেখ করেন, যখনই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখনই এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।

রাজশাহী মেডিকেল কলেজের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে তিনি বলেন, আশির দশকে এরশাদের সময় আন্দোলন শুরু হলেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হতো। তখন ছাত্রনেতারা রাজশাহী মেডিকেল কলেজের মেইন হোস্টেল ও পিংক হোস্টেলে অবস্থান করতেন। সেখান থেকেই হরতাল-অবরোধসহ বিভিন্ন আন্দোলন পরিচালনা করা হতো। শিক্ষাপ্রতিষ্ঠান ভিন্ন হলেও ছাত্ররাজনীতি ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে রাজশাহী মেডিকেল কলেজ তার জীবনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন। এখানকার চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের অবদান তিনি কখনো ভুলতে পারবেন না। হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় তার অনেক স্মৃতি জড়িয়ে আছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ১৯৭৯ সালে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। ওই বছর ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদ ছাড়া জিএসসহ অধিকাংশ পদে ছাত্রদল বিজয়ী হয়েছিল। ডাক্তার সেলিম ছিলেন সংগঠনটির প্রথম জিএস। ছাত্রদলের বিকাশের পেছনে অনেক নেতাকর্মীর অবদান ও আত্মত্যাগ রয়েছে।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছিল। একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংবাদমাধ্যমের স্বাধীনতাও হরণ করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন পথ তৈরি হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণে দেশের জনগণের ইচ্ছাই প্রাধান্য পেতে হবে। অন্য কোনো দেশের নির্দেশনায় বাংলাদেশ চলতে পারে না।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

এছাড়া উপস্থিত ছিলেন- ড্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারেক (সাবু), রাজশাহী মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডা. মো. মোফাখখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীম ও সাধারণ সম্পাদক মো. রীমন আলীসহ সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: রিজভী

আপডেট সময় : ০৬:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬