ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

খেলাধুলায় ইসলামের উৎসাহ ও — মানবজীবনের প্রয়োজনীয়তা কেবল খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মাঝেই সীমাবদ্ধ নয়। এর বাইরেও রয়েছে চিত্তবিনোদন, মানসিক প্রশান্তি এবং শারীরিক বিকাশের প্রয়োজনীয়তা। জীবনের স্বাভাবিক গতি বজায় রাখতে খেলাধুলা ও শরীরচর্চা করা খুবই প্রয়োজন। ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখতে পাই, সভ্য জাতিগুলো কেবল বুদ্ধিবৃত্তিক উৎকর্ষেই নয়, বরং ক্রীড়াচর্চায়ও ছিল সমান দক্ষ ও সচেতন। শারীরিক সক্ষমতা যেমন জাতির সামগ্রিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি, তেমনি তা মানসিক প্রশান্তি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিরও একটি কার্যকর মাধ্যম।

ইসলাম জীবনব্যবস্থা হিসেবে মানবজীবনের প্রতিটি দিক বিবেচনায় নিয়েছে। কেবল ইবাদত বা ধর্মীয় রীতি নয়; বরং খেলাধুলা, বিনোদন, বিশ্রাম, শারীরিক প্রশিক্ষণসহ সব কিছুতেই ইসলামের সুস্পষ্ট নির্দেশনা বিদ্যমান। ইসলামের দৃষ্টিতে খেলাধুলা কোনো নিষিদ্ধ বিষয় নয়; বরং তা নির্দিষ্ট শর্ত ও সীমারেখায় থেকে পরিচালিত হলে প্রশংসনীয় এবং এ বিষয়ে উৎসাহিত করেছে ইসলাম। শরীরচর্চা ও শারীরিক সক্ষমতা অর্জনের উদ্দেশে খেলাধুলা করা ব্যক্তিজীবনে যেমন উপকারী, তেমনি ইসলামের পয়গাম প্রচারে এবং মুসলিম জাতির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতেও সহায়ক। হজরত রাসুলুল্লাহ (সা.) নিজেই এর বহু দৃষ্টান্ত রেখে গেছেন।

সাহাবিদের যুগে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম ছিল না; বরং তা এক ধরনের প্রশিক্ষণ, প্রস্তুতি ও শরীর-মন গঠনের মাধ্যম ছিল। হাদিস ও সিরাতের বিভিন্ন বর্ণনায় দেখা যায়, রাসুল (সা.) সাহাবিদের তীরন্দাজি, সাঁতার, ঘোড়দৌড়, কুস্তি ও পশুপ্রশিক্ষণের মতো খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করেছেন। আবার এমন কিছু খেলাও ছিল, যেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলোর ক্ষতিকর দিক ও অনৈতিকতার কারণে। বর্তমান সময়ে যখন খেলাধুলা অনেক ক্ষেত্রে উন্মাদনায় রূপ নিচ্ছে এবং জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ধর্মীয় চেতনা থেকে মানুষকে বিচ্যুত করছে, তখন ইসলামি দৃষ্টিকোণ থেকে খেলাধুলার সীমারেখা জানা খুবই প্রয়োজন।

মানসিক ও শারীরিক বিকাশ সাধনের জন্য একাধিক খেলাধুলা ও প্রতিযোগিতায় উৎসাহিত করেছেন প্রিয়নবী মুহাম্মদ (সা.)। তীর নিক্ষেপের ক্ষেত্রে হজরত রাসুলুল্লাহ (স.) বলেন, ‘মহান আল্লাহ একটি তীরের অছিলায় তিনজন লোককে জান্নাতে প্রবেশ করাবেন। তীর নির্মাতা, যে নির্মাণকালে কল্যাণের আশা করেছে, তীর নিক্ষেপকারী এবং তা নিক্ষেপে সাহায্যকারী।’ (জামে তিরমিজি) তিনি আরও বলেন, ‘তোমরা তীরন্দাজি করো ও ঘোড়দৌড় শিক্ষা করো।’

সাঁতার শেখার বিষয়ে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক এমন জিনিস, যাতে মহান আল্লাহর স্মরণ নেই তা অর্থহীন, তবে চারটি বিষয় ছাড়া। তা হলো, দুই লক্ষ্যের মাঝে চলা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, স্ত্রীর সঙ্গে হাসি-কৌতুক করা, সাঁতার শেখা।’ (সুনানে কুবরা লিল-নাসায়ি) এছাড়া, ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করতেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজনের কথা উল্লেখ করেছেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)।

মল্লযুদ্ধ ইসলামের সোনালি যুগে একটি বহুল প্রচলিত খেলা ছিল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও একবার মল্লযুদ্ধে অংশ নেন। একবার তিনি মক্কার বিখ্যাত মল্লযোদ্ধা রুকানা ইবনে ইয়াজিদকে দ্বীনের দাওয়াত দিলে সে তা প্রত্যাখ্যান করে। রাসুলুল্লাহ (সা.) তাকে বলেন, ‘আমি যদি মল্লযুদ্ধে তোমাকে পরাজিত করি, তবে কি তুমি মহান আল্লাহর ওপর ইমান আনবে?’ রুকানা সম্মত হয় এবং রাসুলুল্লাহ (সা.) তাকে পরাজিত করেন। (সিরাতে ইবনে হিশাম)

দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রেও হজরত সালামা ইবনে আকওয়া (রা.) বলেন, ‘একজন আনসারী সাহাবি দৌড়ে খুবই পারদর্শী ছিলেন। দৌড় প্রতিযোগিতায় কেউ তাকে হারাতে পারত না।’ রাসুল (সা.)-এর অনুমতি নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং জয়ী হন। (সহিহ মুসলিম) ইসলামের দৃষ্টিতে খেলাধুলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু খেলাধুলা যেমন ‘নারদাশির’ খেলায় অংশগ্রহণকে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লিখিত খেলাধুলা ছাড়াও আরও অনেক নিত্যনতুন খেলা রয়েছে, যেগুলোর প্রকৃতি ও ধরন বিস্তারিত জেনে হুকুম প্রদান করতে হয়। সুতরাং সেগুলো সম্পর্কে ইসলামি স্কলারদের থেকে জেনে নিতে হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে খেলাধুলার সঠিক সীমারেখা জানা অত্যন্ত জরুরি, যাতে খেলাধুলা মানবজীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ধর্মীয় চেতনা থেকে বিচ্যুত না করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

আপডেট সময় : ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬