ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

মাধবপুরে কাটেঙ্গা বিল বসানো হলো লাল পতাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘদিনের দখল ও মাটি ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল। বিলটি রক্ষায় এবার সরেজমিনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি জমি চিহ্নিত করে বিলের বিভিন্ন স্থানে বসানো হয়েছে লাল পতাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় কাটেঙ্গা বিলের সরকারি জমি চিহ্নিত করে সীমানা বরাবর লাল পতাকা স্থাপন করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিলের সরকারি জমি পুনরুদ্ধারের পাশাপাশি এটি খনন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে প্রায় সাড়ে ১১ একর আয়তনের কাটেঙ্গা বিলটির অবস্থান। সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় একসময় বিলটি দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি ও দেশীয় মাছে সমৃদ্ধ ছিল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ভূমিদখলকারী চক্র বিলের বিভিন্ন অংশ দখল করে মাটি ভরাটের মাধ্যমে কৃষিজমিতে পরিণত করেছে। এতে বিলের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছ ও পাখির আবাসস্থলও সংকুচিত হচ্ছে।

এ বিষয়ে একটি গবেষণা সংস্থার সমন্বয়ক মোঃ ওসমান গনি বলেন, একসময় বর্ষা মৌসুমে কাটেঙ্গা বিল ছিল বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থল। কার্তিক মাসে বিল ভাঙার ঘোষণা দেওয়া হলে , নোয়াপাড়া, জগদীশপুর, শাহজাহানপুর ও আন্দিউড়া এলাকার মানুষ দলবেঁধে মাছ ধরতে আসতেন। দখলের কারণে সেই ঐতিহ্য ও আনন্দময় দিনগুলো এখন শুধুই স্মৃতি।

কাটেঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক ও সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, কাটেঙ্গা বিল স্থানীয় মানুষের ঐতিহ্য ও আবেগের জায়গা। দখলদারদের কারণে বিলটি ধ্বংসের পথে। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানান। বিলটি সংরক্ষণের পাশাপাশি কবিগান, জারিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাও প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কাটেঙ্গা বিল নিয়ে প্রশাসনের আগে থেকেই পরিকল্পনা রয়েছে। এর সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

মাধবপুরে কাটেঙ্গা বিল বসানো হলো লাল পতাকা

আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬