ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পাথরের শিল দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন মিয়া (৩২) ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে তিনি ঘুমিয়ে পড়লে মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখে একাধিকবার আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ করেন স্বজনেরা।

আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের দাবি, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬