ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

জাতিসংঘের মহাসচিব পদে আরব আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের ভেটো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব পদে আরব — জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহর প্রার্থিতার বিরুদ্ধে কার্যত ভেটো দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সুদানের সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে এই আপত্তি জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটে কোনো প্রার্থী চূড়ান্তভাবে এগিয়ে যেতে পারেননি। ফলে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচন নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ ভোটে কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে মহাসচিব নির্বাচিত হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলেও নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের (পি-৫) কারও বিরোধিতা থাকা চলবে না। গ্রিনস্প্যানের বিরুদ্ধে এই পাঁচ দেশের মধ্যে দুটি নেতিবাচক ভোট পড়েছে।

গ্রিনস্প্যানের বিরোধিতা করা দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলে ধারণা করা হচ্ছে। এই বাধা কাটাতে পারলে গ্রিনস্প্যান হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব।

সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে ছিলেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, যিনি আটটি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে স্থায়ী সদস্যদের কাছ থেকে তিনটি বিরোধিতার ভোট পেয়েছেন। অন্যদিকে, শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় আসা আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি দেশ তার বিরোধিতা করেছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রকাশ্য সমর্থন এবং একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন নুসাইবেহর প্রার্থিতার বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে নির্বাচিত হওয়ার পথে বড় বাধার মুখে পড়েছেন তিনি।

সুদানের চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে নুসাইবেহর প্রার্থিতার সমালোচনা হচ্ছে। যুক্তরাজ্যের প্রায় ৭০ জন সংসদ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চিঠি দিয়ে তাকে বিশ্বাসযোগ্য প্রার্থী নন বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, সুদানে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনগুলো তিনি বারবার অস্বীকার ও খাটো করে দেখিয়েছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার ধারাবাহিক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য ভাড়াটে যোদ্ধা নিয়োগ এবং অস্ত্র সরবরাহ করেছে আমিরাত। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দারফুরে গণহত্যা সংঘটনের জন্য আরএসএফকে দায়ী করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে আমিরাত।

জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরপেক্ষতার বাধ্যবাধকতার কথা বিবেচনায় নিয়ে আমিরাত সরকারের মন্ত্রীর পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসাইবেহ। তিনি বলেছেন, ‘সুদানের ভয়াবহ সংঘাতই হবে নতুন মহাসচিবের সাফল্যের মাপকাঠি।’

নুসাইবেহর বিরোধিতায় চীনের অবস্থানের পেছনে রয়েছে মহাসচিব পদে ভৌগোলিক পালাক্রমের একটি অলিখিত রীতি। এ রীতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলকে পর্যায়ক্রমে এই পদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়। অতীতে এ নীতি উপেক্ষিত হলেও এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের পালা বলে মনে করছে বেইজিং।

জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে নিরাপত্তা পরিষদ। এ ক্ষেত্রে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের প্রভাব সবচেয়ে বেশি। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রার্থীকে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। তবে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটির বিরোধিতা থাকলে তার নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

ভোটের সময় অস্থায়ী সদস্যরা সাদা ব্যালট এবং স্থায়ী সদস্যরা লাল ব্যালট ব্যবহার করেন। ভোটের বিস্তারিত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে অনানুষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে ভোটের হিসাব ছড়িয়ে পড়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

জাতিসংঘের মহাসচিব পদে আরব আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের ভেটো

আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬