ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে আদালত এ সিদ্ধান্ত দেন। ৯ জন বিচারক গণহত্যা সংঘটনের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার দায়েও মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

দ্য হেগ থেকে এএফপি জানায়, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকরা কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে নির্ধারণ করলেন। মিয়ানমারের ২০১৭ সালের নৃশংস দমন অভিযান থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের জন্য এ রায় ন্যায়বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে।

দ্য হেগে আদালতের গ্রেট হল অব জাস্টিসে রায় ঘোষণা করে আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত করেছে।’

প্রায় তিন ঘণ্টা ধরে ইওয়াসাওয়া ওই অভিযানে মিয়ানমারের প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংসতার বিস্তৃত প্রমাণ তুলে ধরেন। ওই অভিযানের ফলে কয়েক লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের ওপর ‘চরম সহিংসতা’ সংঘটিত করেছে।

আইসিজে জানায়, রোহিঙ্গাদের গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করা হয়েছে এবং সেখানে রোহিঙ্গাবহির্ভূত জনগোষ্ঠীকে বসতি স্থাপন করানো হয়েছে। আদালতের মতে, এসব কর্মকাণ্ডের ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’ হলো, মিয়ানমার ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে- যা গণহত্যা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

‘নিরাপদ’ প্রত্যাবাসন

আদালত মিয়ানমারকে সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে তাদের বসতিস্থলে ফিরে যাওয়ার সুযোগ দিতে এবং প্রত্যাবাসন সহজ করতে’ নির্দেশ দিয়েছে।

বিচারকরা মিয়ানমারকে গণহত্যার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও নির্ধারণ করা হবে পরবর্তী সময়ে।

আইসিজের রায় বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের কোনো সরাসরি ব্যবস্থা আদালতের হাতে নেই। ফলে মিয়ানমারের শাসকরা এসব নির্দেশ মেনে চলবে কি না, তা এখনো অনিশ্চিত।

তবে এ রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযানের সময় তিনি সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। পরে ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

এ বছর কঠোরভাবে সীমিত নির্বাচনের পর তাঁকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বৈধতা অর্জনে তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। আইসিজের এ রায় সেই প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

ইসরাইল গাজায় গণহত্যা সংঘটিত করেছে কি না, সে বিষয়ে আদালতের আরেকটি বহুল আলোচিত মামলার রায় কী হতে পারে, তার ইঙ্গিত পেতে আইন বিশেষজ্ঞরাও আইসিজের এ ঐতিহাসিক রায়ের দিকে নিবিড়ভাবে নজর রাখছিলেন।

‘আমি ন্যায়বিচার চাই’

বাংলাদেশে সীমান্তের ওপারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার কাছে এ রায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আশার আলো হয়ে এসেছে।

রায় ঘোষণার আগে পরিবারের সঙ্গে একটি ছোট আশ্রয়কেন্দ্রে বসবাসরত ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা ধর্ষণের শিকার নারী বলেন, ‘আমি ন্যায়বিচার চাই।’

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যারা নারীদের ধর্ষণ করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আইসিজের এ বিষয়ে আলাদাভাবে কিছু বলা উচিত।’

সহিংসতা থেকে বেঁচে আসা রোহিঙ্গারা দলবদ্ধ ধর্ষণ, গণহত্যা এবং পরিবার ও শিশুদের ওপর নির্মম নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

শরণার্থী শিবিরের দুর্দশাপূর্ণ পরিবেশ থেকে দূরে আইসিজের ১৫ বিচারকের একটি প্যানেল সাত বছর ধরে বিবেচনা করেছে, মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে কি না।

১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের আওতায় গাম্বিয়া এ মামলাটি দায়ের করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত ওই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের সন্দেহে মামলা করতে পারে।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির যুক্তি, ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজন সদস্য নিহত হওয়ার পর তারা বিদ্রোহীদের সামরিক উত্থান মোকাবিলা করছিল।

জানুয়ারিতে মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেন, ‘মিয়ানমারের নিষ্ক্রিয় থাকা এবং সন্ত্রাসীদের অবাধে চলতে দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না।’

গাম্বিয়ার বিচারমন্ত্রী বলেন, বহু বছর ধরে অমানবিকীকরণ ও নিপীড়নের শিকার একটি অসহায় জনগোষ্ঠীর ওপর কল্পনাতীত নৃশংস ও ভয়াবহ সহিংসতার বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনা করেই তাঁর দেশ মামলাটি দায়ের করেছে।

মন্ত্রী দাওদা জালো বলেন, আইসিজেতে গাম্বিয়ার উদ্যোগের প্রতি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘পূর্ণ সমর্থন ও সহযোগিতা’ রয়েছে।

তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের জটিল কোনো বিষয় নয়; এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং বাস্তব একটি মানবগোষ্ঠীর বিষয়।’

রায় ঘোষণার আগে সহিংসতা থেকে বেঁচে আসা মোহাম্মদ ওসমান বলেন, তিনি আশা করছেন, এ রায়ের মাধ্যমে দেশে ফিরে নিহত বাবা-মা ও ছোট ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন।

২০ বছর বয়সী ওসমান এএফপিকে বলেন, ‘তারা আমার বাবাকে গুলি করে হত্যা করেছে, আমার মাকে কয়েকজন নারীসহ একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার

আপডেট সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬