ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়লেন রিজওয়ান, নাসিম শাহর দুই ভাই অন্তর্ভুক্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে — পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে মোহাম্মদ রিজওয়ান বাদ পড়েছেন। শনিবার ৩৮ ক্রিকেটারকে নতুন চুক্তির আওতায় আনা হয়েছে, যেখানে রিজওয়ানের পাশাপাশি বাদ পড়েছেন শান মাসুদ ও সাইম আইয়ুব।

পিসিবি এবার প্রথমবারের মতো সংস্করণভিত্তিক নতুন কাঠামোয় চুক্তি সাজিয়েছে। এই চুক্তির মেয়াদ ১ নভেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত। লাহোরে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ নতুন এই চুক্তির তালিকা ঘোষণা করেন। আকিব জানান, বর্তমানে যেসব ক্রিকেটার নিয়মিত খেলছেন, তাদেরই এই চুক্তিতে রাখা হয়েছে।

রিজওয়ানের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রয়োজন হলে রিজওয়ানকে জাতীয় দলে ডাকা হবে। আকিব বলেন, কেন্দ্রীয় চুক্তির সঙ্গে দল নির্বাচনের সরাসরি সম্পর্ক নেই।

এছাড়া রিজওয়ান ও শান মাসুদের সঙ্গে এবারের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন হাসান আলি, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খুররম শেহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

নতুন কাঠামোয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ৩০ জন থেকে বাড়িয়ে ৩৮ জন করা হয়েছে। তবে শীর্ষ যৌথ ক্যাটাগরি ‘এবি’ (টেস্ট ও ওয়ানডে)-তে জায়গা পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আলি আগা। টেস্টের ‘এ’ ক্যাটাগরিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টির যৌথ ‘বিসি’ ক্যাটাগরিতে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউফসহ ছয়জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। টি-টোয়েন্টির ‘সি’ ক্যাটাগরিতে নাসিম শাহ ও শাদাব খানের সঙ্গে আছেন হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক।

বাকি ১৯ জন তরুণ ক্রিকেটারকে উন্নয়নমূলক ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেখানে নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ভূমিকা রাখা তাইয়্যেব আরিফ ও গাজি ঘোরিও জায়গা করে নিয়েছেন।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা নিম্নরূপ: ক্যাটাগরি এবি (টেস্ট ও ওয়ানডে): বাবর আজম, সালমান আলি আগা। ক্যাটাগরি এ (টেস্ট): আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সৌদ শাকিল। ক্যাটাগরি বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি): আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি সি (টি-টোয়েন্টি): হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক। ক্যাটাগরি ডি (ডেভেলপমেন্ট): আব্দুল সামাদ, আব্দুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, মুহাম্মদ গাজি ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেইন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়লেন রিজওয়ান, নাসিম শাহর দুই ভাই অন্তর্ভুক্ত

আপডেট সময় : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬