ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের পর কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত সময় পেরিয়েও শেষ হয়নি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধের কারণে শুক্রবার (২০ নভেম্বর) রাতেও চলে আলোচনা। এর মধ্যেই সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রতিবাদ জানান জলবায়ুকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বক্তব্যের মাঝখানে থামতে হয় সম্মেলন সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুমকে।

তুরস্কে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ আলোচনার পর জ্বালানি, বিজ্ঞান ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে নির্ধারিত শুক্রবারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রায় ২০০টি দেশ অচলাবস্থায় পড়ে থাকে এবং আলোচকরা রাতভর আলোচনা চালিয়ে যান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কপ-৩১ সম্মেলনের সভাপতিত্বকারী অস্ট্রেলিয়া তৃতীয় দফায় চুক্তির খসড়া তৈরির চেষ্টা করছে। সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। অনেক প্রতিনিধিকে দেশে ফেরার জন্য বিমানের ফ্লাইট ধরতে হবে।

শুক্রবার গভীর রাতে কয়েকটি কারিগরি বিষয়ে সম্মেলনের অধিবেশনে অনুমোদন দেওয়া হয়। এ সময় কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, ‘আমরা চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছি। তবে এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’

উদ্বোধনী বক্তব্যের মাঝপথে এক বিক্ষোভকারী ‘আপনারা ভবিষ্যৎকে ধ্বংস করছেন’ বলে চিৎকার করলে কুরুমকে বক্তব্য থামাতে হয়। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে সম্মেলনকক্ষ থেকে বের করে দেন।

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেলের মূল্যবৃদ্ধি এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে কপ-৩১ সম্মেলনে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল।

ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত ধারাবাহিক জলবায়ুজনিত দুর্যোগের পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিষয়টি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দু। সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের আহ্বানের তীব্র বিরোধিতা করে আসছে।

বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও কাটছাঁট করা খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির সমস্ত উল্লেখ মুছে ফেলা হয়—যা আলোচকদের আবারও দর-কষাকষির টেবিলে ফিরতে বাধ্য করে।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে সংশোধিত এই খসড়াটি ‘জলবায়ু সংক্রান্ত এই কপ সম্মেলনকে একটি জীবাশ্ম জ্বালানির সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে’।

ফ্রান্স থেকে পানামা এবং সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত এক ডজন ইউরোপীয় ও উন্নয়নশীল দেশ শুক্রবার একটি চিঠি প্রকাশ করেছে, যেখানে চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি সুস্পষ্ট রূপরেখা’ অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়।

চিঠিতে স্বাক্ষরকারী পানামা আলোচনা থেকে সরে আসারও হুমকি দিয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো জলবায়ু আলোচনার কড়া সমালোচক, তিনি অগ্রগতির পথে বাধা সৃষ্টি করার জন্য ‘পেট্রোলিয়াম মাফিয়াদের’ অভিযুক্ত করেন।

এদিকে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, কপ-৩১ সম্মেলনের ফাঁকে সংস্থাটির প্রধান হাইথাম আল ঘাইস রাশিয়ার প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত রুসলান এদেলগেরিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন বহুপক্ষীয় পরিবেশবিষয়ক ফোরামে ‘অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির গুরুত্ব’ নিয়ে আলোচনা হয়।

— ‘পরিচ্ছন্ন বৈদ্যুতিকায়ন’ —

সমঝোতায় পৌঁছাতে অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। শুক্রবার তিনি বলেন, ‘কাজ শেষ করতে যত সময়ই লাগুক, আমি চেষ্টা চালিয়ে যাব।’

চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের একটি লক্ষ্যমাত্রার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ায় এমন প্রযুক্তির পরিবর্তে বৈদ্যুতিক বিকল্প ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন ডিজেলচালিত গাড়ি ও গ্যাসচালিত হিটারের পরিবর্তে বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার।

কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়া এ উদ্যোগের পক্ষে। তাদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর বৈশ্বিক প্রচেষ্টায় ধীরগতির উদ্বেগ মোকাবিলায় বিদ্যুতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনার সভাপতিত্বকারী বোয়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চাবিকাঠি হলো বৈদ্যুতায়ন।’

প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে, নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে, সে বিষয়ে খসড়ায় স্পষ্ট কিছু বলা হয়নি। এ কারণে কয়েকটি দেশ লক্ষ্যমাত্রায় ‘পরিচ্ছন্ন’ বিদ্যুতের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছে।

কার্বন ধারণের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও কয়েকটি দেশ প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এটি ব্যয়বহুল ও এখনো পরীক্ষিত নয়। এ প্রযুক্তির অজুহাতে দূষণকারীরা জীবাশ্ম জ্বালানি পোড়ানো অব্যাহত রাখতে পারে।

১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা-

অন্যান্য বেশ কয়েকটি বিষয়েও দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণ নিয়ে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে।

সর্বশেষ খসড়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রমের আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তবে এ শতাব্দীর যত দ্রুত সম্ভব উষ্ণতা বৃদ্ধির হার আবার ওই সীমার নিচে নামিয়ে আনার আগের আহ্বানটি বাদ দেওয়া হয়েছে।

উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ধনী দেশগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এ বিষয়েও আলোচনা অচলাবস্থায় রয়েছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ১২০ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা ছিল, তা খসড়া থেকে বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।

ঘানার পরিবেশমন্ত্রী জানেতর আগিয়েমান-রলিংস বলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের পর কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

আপডেট সময় : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬