ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় উষ্ণ সংবর্ধনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা।সোমবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুর আলম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ রাসেল।
সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেলা সহ-সভাপতি মো. জামিল হোসেন, আহমেদ শরীফ, বদিউজ্জামান, দেলোয়ার হোসেন; যুগ্ম সম্পাদক সোলেমান হোসেন রনি; সহ সম্পাদক মো. মনির হোসেন; সাংগঠনিক সম্পাদক সালে আহম্মেদ পাটোয়ারী; অর্থ সম্পাদক লিটন হোসেন; মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার; সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নিশা আক্তার; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. রুপা আক্তার ইন্নি; সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ মোহাম্মদ; সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন; সহ সাংগঠনিক সম্পাদক জোবাইদা তুলি এবং মো. সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নির্ভীক ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সমাজ ও জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।”
সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ বলেন, “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি পরিবার। সবাই মিলেমিশে কাজ করলে কোনো অপশক্তি এই সংগঠনের ক্ষতি করতে পারবে না। কোনো সদস্য অসুস্থ হলে বা বিপদে পড়লে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
পরিচিতি সভায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় উষ্ণ সংবর্ধনা

আপডেট সময় : ১২:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫