ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার এল এক্স খোকন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

‎
‎শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত যুবলীগ ক্যাডার ও একাধিক হত্যা মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎শনিবার, ১২ জুলাই ২০২৫ রাত ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩), পিতা-আলী, সাং–মিজমিজি দক্ষিণপাড়া, থানা–সিদ্ধিরগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের আলোচিত নেত্রী চম্পা ভূঁইয়ার ভাই এবং দীর্ঘদিন ধরে যুবলীগ ক্যাডার হিসেবে সক্রিয় ছিলেন।
‎
‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ওয়ালী উল্লাহ বলেন,
‎“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, এল এক্স খোকন মিজমিজি দক্ষিণপাড়ায় অবস্থান করছে। ওসি স্যারের নির্দেশনায় আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযানকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের সময় সে পালানোর চেষ্টা করলেও আমরা সফলভাবে আটক করতে পারি।”
‎
‎পুলিশ জানায়, এল এক্স খোকনকে গ্রেফতারের পর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
‎
‎এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম তিনি বলেন,আসামি এল এক্স খোকনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি হত্যা, ৫টি হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া ফতুল্লা থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলায় তিনি অভিযুক্ত। এসব মামলার বেশিরভাগই তদন্তাধীন। আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আগামীকাল রবিবার (১৩ জুলাই ২০২৫) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার এল এক্স খোকন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫