ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষা নদীতে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাদুরঘাট সংলগ্ন কুড়িপাড়া স্কুলের সামনে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেন।

‎খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদ ও এসআই আলী হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তৎপরতা চালান। পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

‎কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদ ‎বলেন, শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫