ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

রূপগঞ্জে ইউটিউবারকে কুপিয়ে ছিনতাই: প্রধান আসামী গ্রেপ্তার, মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক :‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে এক ইউটিউবারকে কুপিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান মূল রহস্য উন্মোচন করেছে। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে গাজীপুর থেকে প্রধান আসামি ইমতিয়াজ ওরফে লিমন (২০) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

‎ঘটনাটি ঘটে ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে, যখন ইউটিউবার জিসান (১৮) তার বন্ধু ফয়সাল (২২)কে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট গোলচত্বর এলাকার রাস্তা দিয়ে মোটরসাইকেলে ঘুরতে যান। পরে তারা কুমিল্লার দিকে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকা পৌঁছালে তিন দুষ্কৃতিকারী তাদের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে জিসানকে গুরুতর জখম করা হয়। বন্ধু ফয়সালও মাথা ও হাতে আঘাত পান। এরপর দুষ্কৃতিরা জিসানের আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

‎ভুক্তভোগী জিসান দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি অতিরিক্ত মোটরসাইকেল এবং ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করে। পরে জিসান রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

‎পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন তার সঙ্গে আরও দুজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর দুপুরে আড়াইহাজারের বেপারীপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ১৯ সেপ্টেম্বর রাতেই মূল ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়।

‎আটককৃত আসামি জানায়, তারা রূপগঞ্জের ৩০০ ফিট রোড ও ঢাকা-সিলেট হাইওয়ে রোডে দামী মোটরসাইকেল এবং নারী আরোহীসহ রাইডারদের টার্গেট করতো। তারা হঠাৎ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যেত। পুলিশের অভিযানে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার কার্যক্রম চলছে।

‎রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম জানান, এই ধরনের ঘটনা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। আমাদের তদন্তদল প্রযুক্তি ব্যবহার ও স্বতঃস্ফূর্ত গোপন সূত্রের মাধ্যমে দ্রুত আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করেছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

রূপগঞ্জে ইউটিউবারকে কুপিয়ে ছিনতাই: প্রধান আসামী গ্রেপ্তার, মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫