ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ফেরালো ইরান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে যাচ্ছে। পরমাণু কর্মসূচি ঘিরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার নতুন ধাপ শুরু হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যেগের প্রেক্ষিতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে এনেছে তেহরান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে তাদের রাজধানী থেকে ইরানের রাষ্ট্রদূতদের তেহরানে ডেকে পাঠানো হয়েছে।

গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে।

ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে। এর আওতায় ইরানের পরমাণু, সামরিক, ব্যাংকিং এবং নৌ পরিবহন খাতে বৈশ্বিক সহযোগিতা নিষিদ্ধ হবে। এরইমধ্যে তেহরানের খোলা বাজারে ইরানি মুদ্রা রিয়াল রেকর্ড দরপতনের মুখে পড়েছে।

এ ঘোষণার পরপরই তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে।

নিষেধাজ্ঞা পুনর্বহালের যে সিদ্ধান্ত হল তা তেহরানের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

ইরান আগেই জানিয়েছিল, এমন যে কোনো পদক্ষেপ কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের কিছু স্থাপনায় এই সপ্তাহে আবার পরিদর্শন শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শন হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মাত্র চারটি রাশিয়া-চীনের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নয়টি দেশ বিপক্ষে অবস্থান নেয়, দুটি দেশ বিরত থাকে। ফলে ছয় মাসের জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত রাখার প্রস্তাব পাস হয়নি।

ভোট শেষে ব্রিটিশ প্রতিনিধি বারবারা উড বলেন, ‘এই পরিষদ ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার সব ধাপ পূরণ করেছে। তাই ইরানের ওপর পারমাণবিক বিস্তার রোধে জাতিসংঘের নিষেধাজ্ঞা এ সপ্তাহান্তেই পুনর্বহাল হবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও এর প্রতিক্রিয়ায় ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসবে না। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চাইবে না। আমাদের অত্যধিক সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে স্বচ্ছ থাকতে আমরা প্রস্তুত।

সূত্র : আল-জাজিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ফেরালো ইরান

আপডেট সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫