ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাটে এনসিপি’র দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পাঁচবিবি ও জয়পুরহাটের বিভিন্ন পূঁজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি।

এ সময় জয়পুরহাট জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সদস্য মনিরুজ্জামান জামান মনির।

প্রস্তাবিত যুব শক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসাইন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও সদস্য সচিব সাংবাদিক গোলাপ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনে সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান বলেন,“দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলা ও সম্প্রীতির প্রতীক। এখানে এসে আমি দেখেছি—সকলের মাঝে যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আছে, তা সত্যিই বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে। এ উৎসব প্রমাণ করে আমরা বাঙালি জাতি একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি। আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ভোট বা ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বাংলাদেশ। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতেই আমি বিশ্বাস করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

জয়পুরহাটে এনসিপি’র দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫