ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

কটিয়াদীতে ইউএনওর বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন প্রধান অতিথি ইউএনও মো: মাঈদুল ইসলামের বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে একটি এনজিওর ব্যানার তরিগড়ি করে টানিয়ে ফটোসেশন করতে দেখা গেছে।

বুধবার ৮ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম।

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি জানান এমনটি করা যাবে।

একই দর্শক, উপস্থিতি, বক্তা ও সাংবাদিক কিন্তু হঠাৎ করে একটি এনজিও সরকারি প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য শেষ করতে না করতেই ব্যানার টানিয়ে ফটোসেশন করতে পারে কি না এ নিয়ে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সরকার যেখানে নারী ও শিশুদের কল্যাণে অর্থ ব্যয় করে কাজ করছে সেখানে সরকারি প্রোগ্রাম শেষ হতে না হতেই একটি এনজিও একই পরিবেশে ফটোসেশন করতে পারে কি না এ নিয়ে দায়িত্বশীলদের কর্তব্য পরায়ণ নিয়ে নানা প্রশ্ন তুলছে মানুষজন।

একজন ইউএনও যেখানে সরকারি প্রোগ্রামে তার বক্তব্য শেষই করতে পারেনি সে জায়গায় একটি এনজিওর ব্যানার টানাতে তরিগড়ি করাকে নির্বাহী কর্মকর্তাকে চরম অবমাননা বলে মনে করছেন বিজ্ঞজনেরা।

এ ছাড়া দেখা যায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী ও আনসার সদস্যসহ এনজিওর প্রতিনিধি বেসরকারি ব্যানার টানাতে তরিগড়ি করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

কটিয়াদীতে ইউএনওর বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন!

আপডেট সময় : ০৭:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫