ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক চকরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

টেকনাফে দেশীয় ও নকল বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার নকল বিদেশি মদ ও বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, শুক্রবার ১০ অক্টোবর দুপুরে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটা সংলগ্ন ইসমাইলের সেমিপাকা বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার প্রস্তুতকৃত নকল বিদেশি মদ, ৩৮টি খালি বিদেশি কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেলসহ মদ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় ও নকল বিদেশি মদ তৈরি করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেজাউল করিম (২৫), পিতা–আবদুল হাশিম, মাতা–সোনা বানু, ঠিকানা–উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, টেকনাফ, কক্সবাজার। বিপুল বিশ্বাস, মাতা–মুক্তি রানী, ঠিকানা–আলীপুর, বনিক বাড়ি, ফরিদপুর কোতয়ালী থানা। মো. আল আমিন (১৯), পিতা–মো. মমিনুল ইসলাম, মাতা–আমেনা খাতুন, ঠিকানা–ফলগাছা, মোল্লা বাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

র‍্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

টেকনাফে দেশীয় ও নকল বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫