ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে অপহরণচক্রের তিন সদস্য গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

অভিযান চলাকালে ভুক্তভোগীদের তিনজন র‌্যাবের কাছে আশ্রয় নিয়ে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের আরও চারজন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আক্তার হোসেন (৩৪), পিতা জাফর আলম, মাতা মোছাঃ মোস্তফা খাতুন, বাড়ি হাতিয়ার ঘোনা, ২নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন;মো. হামিম (২১), পিতা মো. কাছিম, মাতা মোছাঃ ছলিমা খাতুন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-০৪, উখিয়া;এবং আরাফাত উল্লাহ (২৬), পিতা আব্দুর রহমান, মাতা রাজুমা বেগম, বালুখালি রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প-১৯, উখিয়া, কক্সবাজার।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে এনে আটক করে রাখে এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পালিয়ে র‌্যাব-১৫ কার্যালয়ে আশ্রয় নেয় ও অভিযোগ করে।

ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

র‌্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অপহরণ, মানবপাচার, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে অপহরণ ও ডাকাতি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে অপহরণচক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫