ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের দেড় বছর শেষ হলো: পররাষ্ট্র উপদেষ্টা টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার বরুড়ায় আলো পাঠাগার কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে নারীর মরদেহ, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা শপথ অনুষ্ঠানে থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক বিয়ের প্রলোভনেশারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট

রামু রাজারকুলে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন,রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ ইউনুস (২৮) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামু-রাজারকুল রেলস্টেশনের মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ ইউনুস রাজারকুল নয়া পাড়ার মৃত ফয়েজ আহমদের ছেলে।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইউনুস পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও বৃদ্ধা মাকে রেখে গেছেন।

রামু থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

রামু রাজারকুলে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫