ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

২০৭ রানে থামল বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ব্যাটিং লাইন আজও রানের খরা কাটাতে পারল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে টাইগাররা অলআউট হয়েছে ২০৭ রানে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এই রান তোলে মেহেদী মিরাজের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় ৮ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। আউট হওয়ার আগে ৬ বলে ৩ রান করেন।

এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার। তিনি রস্টোন চেসের বলে ক্যাচআউট হওয়ার আগে করেন ৬ বলে ৪ রান। ফলে দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে মিরাজবাহিনী।

তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ধীরস্থির ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। শান্ত ৩২ ও হৃদয় ৫১ রানে আউট হন। পরে মাহিদুল ইসলাম অঙ্কন ম্যাচটি বের করার চেষ্টা করলেও ৪৬ রানে সাজঘরে ফেরেন। শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলের ২৬ রানের ঝড়ো ইনিংসে রান দুইশো অতিক্রম করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

২০৭ রানে থামল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫