ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবিতে ও শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ  কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামও শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে দাবি করেন, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, বাড়িভাড়া ২০ শতাংশ ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবিতে ও শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫