ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

রূপগঞ্জ ও আড়াইহাজারে ডিবির পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎বৃহস্পতিবার ৩০ অক্টোবর দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটে ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) বিরাজ দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম রূপগঞ্জের ভায়েলা বাজার এলাকার বাবুল সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।

‎অভিযানে দু’জন মাদক কারবারি—মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. ওসমান (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট।

‎নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর কঠোর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত নজরুল ও ওসমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে মো. দ্বীন ইসলাম (৫২)-এর প্ররোচনায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

‎তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে একই দিনে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকায় মশারী ফ্যাক্টরির পাশে অবস্থিত একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. দ্বীন ইসলামকে (৫২) গ্রেফতার করে।

‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা বলেন, জেলায় মাদক কারবার নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আরও জোরেশোরে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

‎গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার ৩০ অক্টোবর তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

রূপগঞ্জ ও আড়াইহাজারে ডিবির পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫