ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

দমদমিয়া চেকপোস্টে অভিনব কৌশলে মদ পাচারের চেষ্টা ব্যর্থ, আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

সীমান্ত সুরক্ষায় বিজিবির তীক্ষ্ণ নজরদারি

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে বাংলা চোলাই মদ পাচারের অভিনব কৌশল ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দমদমিয়া চেকপোস্টে বিশেষ অভিযানে ৯ দশমিক ৫ লিটার বাংলা চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ছাদে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের মালামাল পরীক্ষা করেন। পরে এক যাত্রীর বহন করা কাঠের ওয়ারড্রপের ভেতরে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে লুকানো অবস্থায় ৯.৫ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—উখিয়ার নাইটং পাড়ার অলি আহম্মদের ছেলে মো. কায়েছ এবং টেকনাফ সদর এলাকার মৃত হাসেমের ছেলে মো. আব্দুল ফয়েজ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মদ ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।”

বিজিবির এই অভিযানকে সীমান্তে মাদক প্রতিরোধে পেশাদারিত্ব ও দৃঢ় অঙ্গীকারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

দমদমিয়া চেকপোস্টে অভিনব কৌশলে মদ পাচারের চেষ্টা ব্যর্থ, আটক ২

আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫