ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর থেকে আরো ৫০ হাজার টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ টাকা।

আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।’

কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নন-বাসমতি চালটা ভারত থেকে আসবে। এটা (মূল্য) তো প্রতিযোগিতামূলক। সরবরাহকারী কিন্তু সিঙ্গাপুরের।

‘কারণ আমরা তো আর বলব না যে ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মিয়ানমার থেকে আনবেন না। আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।’

ডিসেম্বরের মধ্যে সরকার সংশোধিত বাজেট করে ফেলতে চায় বলেও তিনি তুলে ধরেন।

গণভোট ও ত্রয়োদশ নির্বাচন একই দিনে হওয়ায় বাড়তি খরচ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যয় বাড়বে। সেখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না? সিকিউরিটি লাগবে।

‘আমরা তো বাজেট এখন নতুন করে পর্যালোচনা করছি। কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখনও উন্মুক্ত রেখেছি। অন্য মন্ত্রণালয়ে বাজেটগুলোর একটা সময়সীমা দিয়েছি যে, এত তারিখের মধ্যে আপনারা বলে দেন। কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা পুনরায় পর্যালোচনা করব।’

তার ভাষ্য, ‘জানুয়ারিতে আমরা রেডি করে রাখব পরবর্তী যে সরকার আসছে তাদের জন্য। তো নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে।

“নির্বাচনেরটা আমার মনে হয় তফসিল ঘোষণার, পর বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ দেবে না। কন্টিউন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে। সেটা তো করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে। অতএব নির্বাচন নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই।”

গণভোট ও নির্বাচন একদিনে করা ‘চ্যালেঞ্জ’ বলে মানলেন উপদেষ্টা, তবে একই দিনে করার পক্ষে তার মত।

বলেন, ‘এইটা আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, এক দিনে করা।

‘কারণ দুই দিন করা মানে এত এনটায়ার জিনিস, রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। দুই দিন নিয়ে আসবেন তাদেরকে, এগুলো কঠিন।’

অনেক দেশেই একই দিনে হয় তুলে ধরে বলেন, “পৃথিবীর অনেক দেশেই এরকম হয় তো; তাই না? আপনার রেফারেন্ডাম আর সে ভোট তো এক দিনেই হয় অনেক দেশে। এতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই।

‘লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটা সহজেই সুষ্ঠুভাবে করা যেতে পারে।’

এদিন সার, পরিশোধিত তেল কেনা ও তিনটি সড়ক করার সিদ্ধান্ত হয় এ বৈঠকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

আপডেট সময় : ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫