ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

মেডিকেল বোর্ড মনে করলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এভার কেয়ার হাসপাতালের ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের সব প্রস্তুতি আছে। কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে, রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।

তিনি বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, বেগম খালেদা জিয়া সে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্নজন বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে, সেই গুজবে কেউ কান দেবেন না। তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ সবাই সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রাখছেন।

তিনি আরো বলেন, দেশবাসীর কাছে ওনার সুস্থতা কামনা করে দোয়া চাই। সবার দোয়ায় এ যাত্রায় বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। কোনোরকম গুজবে কান না দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাই।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেইন করা, আজ বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সব বিষয়ে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন।

কাজেই কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সব ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

মেডিকেল বোর্ড মনে করলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে

আপডেট সময় : ০২:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫