ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ রাজপথের লড়াকু সৈনিক থেকে জেলার শীর্ষ পদের দাবিদার: আলোচনায় ছাত্রনেতা মোবারক হোসাইন রামগড়ে জৈব বালাইনাশক ব্যবহার বিষয়ে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক রফিক গ্রেফতার কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১২ পলাতক আসামি গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল শাপলা চত্বরের ঘটনায় বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের

ডিসেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ১৬৪ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক হাজার ৮৭৮ কোটি ৮০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া গত ৯ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

ডিসেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার

আপডেট সময় : ১০:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫