ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, কেমন হলো হোবার্টের একাদশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: প্রথমবার বিগ ব্যাশ খেলতে যাওয়া রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেলেন। আজ সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি লেগ স্পিনার একাদশে সুযোগ পেয়ে দশ বছরের খরা গোচালেন।

ম্যাচে টস জিতে হোবার্ট হারিকেন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ। প্রতিপক্ষ সিডনি থান্ডারের ব্যাটারদের চাপে রেখে ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান, ছিলেন উইকেটশূন্য।

তবে হোবার্ট হারিকেন্সের অন্য বোলাররা সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিডনি থান্ডার।

এর আগে, সর্বশেষ সাকিব আল হাসান ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন, সেটিও বদলি ক্রিকেটার হিসেবে। দুই মৌসুম মিলিয়ে তিনি মাত্র ছয়টি ম্যাচ খেলেন। এরপর দীর্ঘ দশ বছর বিগ ব্যাশে কোনো বাংলাদেশির দেখা মেলেনি।

গত আসরেই রিশাদ হোসেনকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সঙ্গে সূচির সংঘর্ষ থাকায় তখন খেলতে যেতে পারেননি তিনি। এবার দ্বিতীয়বার ড্রাফট থেকে নির্বাচিত হয়ে বিপিএল না খেলেই বিগ ব্যাশে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রিশাদ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, কেমন হলো হোবার্টের একাদশ

আপডেট সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫