ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ০৬ কেজি গাঁজাসহ এক কু-খ্যা-ত মা-দ-ক কারবারিকে গ্রে-প্তা-র করা হয়েছে।
অদ্য ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জাফর আলী ও সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে মতলব উত্তর থানাধীন বেলতলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোঃ দেলোওয়ার হোসেন প্রকাশ দেলু (৩৮) নামক এক ব্যক্তিকে ০৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রে-প্তা-র করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোওয়ার হোসেনের পিতা মৃত কবির হোসেন ও মাতা শাহেনা বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর, বাল্লাক (কুদ্দুস সর্দার বাড়ি), ০৪ নং শশীদল ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মতলব উত্তর থানা সূত্র আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫