ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাবে প্রায় ৪ লাখ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও:  ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

টেকনাফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ফরিদ আলম কোম্পানি 

টেকনাফ রেন্ট-এ-কার চালক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক কমিটি–২০২৬ গঠন করা হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সহ-সভাপতি ও দীর্ঘদিনের পরীক্ষিত শ্রমিকনেতা ফরিদ আলম কোম্পানি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সমিতি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় সভাপতি পদে ফরিদ আলম কোম্পানির নাম সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়। একই সঙ্গে ত্রিবার্ষিক কার্যকরী কমিটির অন্যান্য পদেও সদস্যদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।কমিটি ঘোষণার পর রেন্ট-এ-কার চালক ও মালিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সমিতির সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা এবং শান্তিপূর্ণভাবে কমিটি গঠনে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।নবনির্বাচিত সভাপতি ফরিদ আলম কোম্পানি বলেন, রেন্ট-এ-কার চালকদের ন্যায্য দাবি আদায়, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। স্থানীয় রেন্ট-এ-কার চালক ও মালিকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শ্রমিকবান্ধব কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং সংগঠনের সুনাম ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

টেকনাফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ফরিদ আলম কোম্পানি 

আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬