ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদারl টেকনাফের ৭ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক একাধিক অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মান্নান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে এক নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ছয়টার দিকে  সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় আমজাদ মার্কেটে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

‎উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন,দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

‎তিনি আরও বলেন,নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমজীবীরা চরম ভোগান্তিতে রয়েছেন। মানুষের জান-মালের নিরাপত্তা আজ হুমকির মুখে। নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।

‎তিনি বলেন, নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনে আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সভাপতি মোহাম্মদ গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মামুন মিয়া; নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রাজা মিয়া; সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মোহাম্মদ রাশেদুল ইসলাম রাব্বি; ২নং ওয়ার্ড যুবদলের মোহাম্মদ ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন আলী বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ আরিফুল হক জিমি এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইব্রাহিম ও মোঃ নূহ নবী।

‎বিশেষ অতিথিদের বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কারণে জেলার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

‎সভাপতিত্ব করেন ইকবাল হোসেন, দলিল লেখক ও আমিন এবং সভাপতি, ২নং ওয়ার্ড যুবদল, নারায়ণগঞ্জ মহানগর। সভাপতির বক্তব্যে তিনি বলেন,নারায়ণগঞ্জের সাধারণ মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। ভোটাধিকার হরণ, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে।

‎তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও জনগণের নেতা। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মান্নান

আপডেট সময় : ০৩:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬