ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক

কক্সবাজারের মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল মহেশখালী থানাধীন দক্ষিণ ঝাপুয়া ইউনিয়নের বুইজ্জার জোড়া ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা গোলা, দুই রাউন্ড ফাঁকা গোলা, দুই রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে চারজন। সন্ত্রাসীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং লবণের মাঠ দখলসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।্লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬