ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটকে ঘিরে দেশে অবাধ, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশবাসী একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যক্ষ করবে।

সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর খবর প্রশাসনের কাছে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় থাকায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার মতো বিচ্ছিন্ন কোনো অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি এমন কোনো ঘটনার প্রমাণ বা ভিডিও থাকে, তবে তা আমাদের দিন; আমরা কঠোরভাবে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় রাজধানীসহ প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছে। উপদেষ্টা জানান যে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের পবিত্রতা রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন যে, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের উৎসবমুখর উপস্থিতিই প্রমাণ করে যে তারা বর্তমান নির্বাচনী ব্যবস্থাপনার ওপর আস্থা রাখছেন।

উল্লেখ্য যে, আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রধান উপদেষ্টা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ আরও বেগবান হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার নির্দেশ দিয়েছেন যাতে ফলাফল ঘোষণা পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা না ঘটে। তিনি দেশবাসীকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে গণতান্ত্রিক এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬