ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে। সেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রিয় বাংলাদেশকে আগামী দিনে আরও ভালোর দিকে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, সরকার বারবার বলে আসছে যে, স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমিসেবা দিতে পারি।

মিজানুর রহমান মিনু বলেন, এমন কাজ করা যাবে না, যাতে এক সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের বাকী কর্মকর্তাদের বদনাম হয়।

মন্ত্রী বলেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মের দায় সম্পূর্ণ সরকারের ওপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান। আরও বক্তব্য দেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইন আব্দুর রউফ এবং ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬