ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক ঝিকরগাছায় শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশ নিশ্চিত করতে হবে- ইউএনও ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস যশোরের নাজমা হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস জয় বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২২ হাজার ৫০০ কেজি আলু জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া বোট থেকে ২৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— করিম উল্লাহ (৩৬), আব্দুর রহিম (২৪), মো. রুবেল (২৬), নবীর হোসেন (৩৮), আজিজুল হক (২০), মো. গিয়াস উদ্দিন (৩২), মো. সোহেল (২২), মো. এবাদুল ইসলাম (২২), নুরুল আবছার (২৫) ও মো. শাহজাহান (৪২)।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত আলু, ডিজেল, ফিশিং বোট এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬