ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী কুতুবদিয়ায় ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে রামগড় বিএনপি,র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা বরুড়ার শরাপতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসন যশোর শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক ও স্মৃতিময় মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপ্রধান সেখানে পৌঁছালে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সম্পাদক জহুরুল ইসলাম, স্কয়ার গ্রুপের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী পিন্টু রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন।

পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি পাবনায় শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরবময় স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, রাষ্ট্রপতির বাল্যবন্ধু অধ্যক্ষ শিবজিত নাগ, মোক্তার হোসেন, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, এবিএম ফজলুর রহমান প্রমুখও স্মৃতিচারণ করেন।

দীর্ঘ দুই ঘণ্টার স্মৃতিচারণ শেষে রাষ্ট্রপতি রাত সাড়ে নয়টায় সার্কিট হাউসে যান।

৩০ মার্চ পারিবারিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাষ্ট্রপতির ৩১ মার্চ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

আপডেট সময় : ১২:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬