ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনি খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

টেকনাফে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:সীমান্ত এলাকা টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব না হলেও তার ফেলে যাওয়া ব্যাগ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) রাতে টেকনাফ পৌরসভার কচুবনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান কচুবনিয়া এলাকায় প্রবেশ করবে। পরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় টেকনাফ বিওপির সদস্যরা এলাকায় কৌশলগত অবস্থান নেন।

রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে আটক করতে ধাওয়া দিলে তিনি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, তাৎক্ষণিক ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে মাদক পাচারের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী

টেকনাফে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬