ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে

টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় এবং সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১ জন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি, ১৩ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আরও ৪ জন আসামি।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে টেকনাফ মডেল থানা সূত্র জানায়, অপরাধ দমন ও পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬