ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে মসজিদ নিয়ে ষড়যন্ত্র জনমনে ক্ষোভ যশোরে কাঠালের ভেতর থেকে উদ্ধার হলো ৪০ পিস উইনসেরেক্স, আটক ১ বক্স খাটের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ও ৪ লাখ টাকা উদ্ধার গোপাল বাবু মোড়—লামার উন্নয়নের গলায় ফাঁস সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন

বক্স খাটের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ও ৪ লাখ টাকা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বক্স খাটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ এবং মাদক বিক্রির প্রায় ৪ লাখ টাকা। গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোরের ডিবি পুলিশ চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামের জুয়েল রহমান ওরফে জুঁইন এর ঘর তল্লাশি করে ওই মাদক ও টাকা উদ্ধার করে। আটক করা হয় মাদক ব্যবসায়ী জুঁইনকে।তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন বলেন, বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে জুঁইনের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তার ঘরের বক্স খাটের মধ্যে বিশেষ কায়দায় একটি কালো রঙের ব্যাগের ভেতর কফ সিরাপ আছে। তার কথামতো বক্স খাটের ভেতরে তল্লাশি করে ৬০ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক বিক্রির ৩ লাখ ৯৯ হাজার টাকা। তিনি আরও বলেন, এই ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বক্স খাটের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ও ৪ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬