শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৪৫ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে ভ্যানটির চালক কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতকালীন ডিউটিতে সার্জেন্ট আওলাদ দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ২৫ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা মেট্রো-ট-২০-৫৭২৮ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সেই সংকেত অমান্য করে দ্রুতগতিতে ঢাকা-সিলেট মহাসড়কের (এশিয়ান হাইওয়ে) দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে সার্জেন্ট আওলাদের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্যানটির পিছু ধাওয়া করে। ধাওয়া খেয়ে বন্দর থানার চানপুর এলাকায় ইউনিক হাসপাতালের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে গাড়িটি থামিয়ে চালক পালিয়ে যায়।
পরে গাড়িটি তল্লাশি করে ২টি বস্তায় রাখা মোট ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এছাড়াও ১৮৩টি বস্তায় “স্যাটেরি সোডিয়াম সালফেট (অ্যানহাইড্রাস)” নামের রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানসহ উদ্ধারকৃত সব মালামাল জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, মাদক ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে কাঁচপুর হাইওয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের মাধ্যমে মহাসড়ককে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আজকের এই সফল অভিযান তারই ধারাবাহিকতা। পলাতক আসামিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর হাইওয়ে পুলিশের চেকপোস্টে মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















