ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন রামগড়ে বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের ওপর হামলা, দোকানে অগ্নিসংযোগের অভিযোগ বোয়ালমারীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের যশোরে আইনমন্ত্রী আসাদুজ্জামান রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত সুপ্রিম কোর্ট শার্শায় এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী! নাটোরের সিংড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত ৩০

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, কক্সবাজার সদর থানায় ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ও মূল অভিযুক্ত মো. সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন (২৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ছাদেক।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬