আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ মজুদ এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে “আব্দুল্লাহ ফুড প্রডাক্টস” নামক প্রতিষ্ঠানের গুদামে এ অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ব্র্যান্ডের নামে লেবেলিং করে পণ্য বাজারজাত করার অভিযোগও পাওয়া গেছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং অবৈধ মজুদের প্রমাণ মেলায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, ভেজাল পণ্য উৎপাদন, অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















