ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের মাদকের ছোবলে দিশেহারা তরুণ সমাজ—লামা বাজারে প্রকাশ্যে বাণিজ্য, ধ্বংসের মুখে সামাজিক ভবিষ্যৎ সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চাঁদাবাজির মামলার প্রধান আসামী গ্রেপ্তার টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া থানার খুটিয়াখালী বাজার বাস স্টেশনের চেয়ারম্যান মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবুল কালাম আজাদ (৫৮), পিতা মৃত হযরত আলী হায়দার, গ্রাম হোসেনপুর, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী এবং মোঃ রবিউল হোসেন ওরফে রবি (২৬), পিতা মৃত ইসমাইল হোসেন, গ্রাম শিকদার বিল, ৪ নম্বর ওয়ার্ড, থানা উখিয়া, জেলা কক্সবাজার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি মাদক সিন্ডিকেট কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছে। পরে খুটিয়াখালী বাজার এলাকায় ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের এফ-১ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক আবুল কালাম আজাদ ও যাত্রী রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে নিয়মিতভাবে মাদক পাচার করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের

চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬