ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা প্রশ্নোত্তরে কুরবানির গুরত্বপুর্ন মাসায়েল অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১০মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় নিরাপদ খাদ্য অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (১০ মে) বিকেলে অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে জাতীয় পতাকা নামাতে গিয়ে পতাকার পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। পাইপটি স্টিল থাকায় বিদ্যুতায়িত হয়ে মনিরার সারা শরীরে আগুন ধরে যায়। তখন অফিসে কেউ না থাকায় উদ্ধার করতে দেরি হওয়ায় তার সারা শরীর আগুনে ঝলসে যায়।

স্থানীয়রা জানায়, রাস্তার লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি দল এসে মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হলে সেখানে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, আমাদের অফিসের স্টাফ মনিরার অবস্থা সংকটাপন্ন। সে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। তার জ্ঞান ফিরেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা

আপডেট সময় : ০৫:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬