ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা প্রশ্নোত্তরে কুরবানির গুরত্বপুর্ন মাসায়েল অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সাইফুর রহমান স্টেডিয়াম-এ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। প্রাণবন্ত উপস্থিতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের উৎসাহে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ।

আজকের সূচি অনুযায়ী শুধুমাত্র ফুটবল ইভেন্ট অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনাল খেলায় মৌলভীবাজার পৌরসভা ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগের খেলায় শ্রীমঙ্গল উপজেলা ১-০ গোলে মৌলভীবাজার পৌরসভাকে হারিয়ে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ও মাহবুব ইজদানী ইমরান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ইমামুল হক রিপন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হানিফ মোঃ খান নিয়াজ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইকরামুর রহমান রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সরওয়ার মজুমদার ইমন এবং মৌলভীবাজার জেলার সাবেক ক্রিকেটার ও জেলা ছাত্রদল মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক।

উল্লেখ্য, আজকের খেলার মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। পরবর্তীতে অঞ্চল পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬