ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক গ্যাস সিলিন্ডারে লুকানো ৪০ হাজার ইয়াবাসহ আটক পটিয়ার কেলিশহর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে নির্বাচনে প্রস্তুত বিএনপি নেতা আবদুল আলম চকরিয়ায় মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১ প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার

র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামু থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার পূর্ব ওমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মাজেদ (৪৭) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার মৃত গোলাম সোবহানের ছেলে।

র‌্যাব জানায়, ২০২০ সালে চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে, আব্দুল মাজেদ রামুর পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, মাদক নির্মূল ও পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক

র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

আপডেট সময় : ০৫:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬