ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১ প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের তৃণমূল থেকে উঠে আসা আপোষহীন আতাউল্লাহ আল কাদেরী টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৩২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় টেকনাফের গোদারপাড় এলাকার মো. রফিকের ছেলে মো. তারেককে (২৩)।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ “হেনরী” এর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান। এসময় প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকানো ১৬টি কাটুনে রাখা মোট ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তারেক জানান, ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ আলামত ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১

আপডেট সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬