ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কি উপায় মোস্তফার। লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন : নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ

মোঃ আমিনুল ইসলাম।
কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের সংরক্ষণ, সংস্কার ও উন্নয়নে প্রায় ১৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা (ডিপিপি) জমা দিয়েছেন বলে জানা গেছে। প্রস্তাবিত প্রকল্পটি ইতোমধ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা থেকে প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়, নারী শিক্ষার অগ্রদূত ও উপমহাদেশের অন্যতম বিশিষ্ট নারী ব্যক্তিত্ব নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতিবিজড়িত এ জমিদার বাড়িটি সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এমপি আবুল কালাম জানান, ঐতিহাসিক এ স্থাপনাটি দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। যথাযথ সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে এটি পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্ম নবাব ফয়জুন্নেছার জীবন ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবে।
উল্লেখ্য, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছিলেন উপমহাদেশের একমাত্র নারী নবাব এবং নারী শিক্ষার পথিকৃৎ। তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি অনুমোদন পেলে জমিদার বাড়ির অবকাঠামোগত উন্নয়ন, সংরক্ষণ কাজ এবং জাদুঘর সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ

আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬